মেহেরপুর নিউজ, ১৭ সেপ্টেম্বর:
মিয়ানমারের রাখাইনে রোহীঙ্গা মুসলমানদের ওপর সেদেশের সরকার কর্তৃক বর্বরোচিত গণহত্যা, ধর্ষণ, শিশু হত্যা, অগ্নিসংযোগ ও জাতিগত নির্মূলের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদের সামনে ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ (এফএনবি) গাংনী উপজেলা শাখা এ কর্মসূচী পালন করে।
ফেডারেশনের গাংনী উপজেলা শাখার সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, ব্র্যাক-এর জেলা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, পিএসকেএস-এর প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী কামরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয়কারী ফারহানা ইয়াসমিনসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।