মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:
মেহেরপুরের গাংনী পৌর এলাকা থেকে ২ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে র্যাব সদস্যরা ।
র্যাব-৬ (গাংনী) ক্যাম্প সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের এর নেতৃত্বে পৌর এলাকার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনের পিছনের একটি ঝোপের ভিতর থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানান,সন্ত্রাসী চক্র গাংনী শহরে নাশকতা ঘটানোর জন্য বোমাগুলো মজুদ রেখে ছিল বলে ধারণা করা হচ্ছে। নাশকতা ঘটানোর পূর্বেই গোপন সংবাদের ভিত্তিতে বোমা উদ্ধার করা হয়। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় গাংনী শহর জুড়ে আতংক বিরাজ করছে।