গাংনী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে গরীব-অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ও গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গরীব এবং অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার বাবু অশোক চন্দ্র বিশ্বাস উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন।