তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী মাস্টার, জেলা বীর মুক্তিযোদ্ধা সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় পাক বাহিনী ৭ ই ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালায় এর সর্বশেষ পরিনতি ১৪ ডিসেম্বর জাতির সুর্যসন্তান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা ভেবেছিল জাতির মেধাবী মানুষগুলোকে মেরে ফেললে এই জাতি ধবংশ হয়ে যাবে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি।
তিনি বলেন, আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়ে জননেত্রী শেখ হাসিনার ডাকে যে কোন প্রতিকুল পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবাইকে আহবান জানান তিনি । স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের শেষাংশে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।