গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে জন্মবার্ষিকী পালনের আয়ােজন করে উপজেলা ও গাংনী পৌর বিএনপি। আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।
আয়ােজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দাল হক,শহিদুল ইসলাম নাসিরসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।