সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী পৌর সভার ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের গাংনীস্থ বাসভবনে আনুষ্ঠানিকভাবে শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান , ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন, আব্দুর রকিব মাষ্টার,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক কম্বল বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যেই বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের কম্বল যেনো প্রকৃত শীতার্তদের মাঝে পৌঁছায় এজন্যই পাড়া মহল্লায় ঘুরে প্রকৃত শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। পরবর্তিতে বাদবাকী ওয়ার্ডের লোকজনের মাঝে বিতরণ করা হবে।