তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মটর শ্রমিক ইউনিয়নের ধানখোলা উপ-শাখা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করার জন্য গাংনী উপজেলা শ্রমিক ইউনিয়নের অফিসে আসেন।
এ সময় কমিটির ১৪ জন সদস্য ভোট প্রদান করে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বামুন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাডহক কমিটির আহবায়ক আবু সাঈদ টোকন ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন।
নির্বাচনে ১৪টি ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে আব্দুল গাফ্ফার সভাপতি, ১৪ ভোট পেয়ে আব্দুল হালিম টোকন সাধারণ সম্পাদক, ৯ ভোট পেয়ে অলিউর কবির (বাবু) কোষাধ্যক্ষ এবং ৮ ভোট পেয়ে বদিউজ্জামান লাইন সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া আলী আকবর সাংগঠনিক সম্পাদক, মকলেচুর রহমান প্রচার সম্পাদক এবং রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।