তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার বাওট বাজারে এ মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর নির্দেশনা মোতাবেক এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণে নেতৃত্ব দেন কথা বাংলা ফাউন্ডেশন এর এমডি সামিউজ্জামান সামি। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সজীব ওয়াজেদ জয় পরিষদ সভাপতি আবু সাঈদ টোকন, উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সাধারণ সম্পাদক আশিকউজ্জামান সবুজসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।