তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে গত ৫ মার্চ রোববার দুপুরে বামুন্দি সিনেমা হল পাড়ার অদূরে মুন্দা- বাদিয়াপাড়া রাস্তায় মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি আহমেদ (২১) নামের এক কলেজ ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে।
আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিনোভা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
সে উপজেলার মহাব্বতপুর গ্রামের ময়নাল ব্যপারির ছেলে ও মেহেরপুর সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, ঘাতক নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।