তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সম্ভাবনাময় সমবায় সমিতি’র সদস্যদের প্রশিক্ষণ (রাজস্ব) কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৮টি সমিতির ২৫জন সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে পেশা ভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, সমবায় নীতিমালা ও আইন, এসডিজি বাস্তবায়নে সমবায়ীদের ভূমিকা, বাল্য বিবাহ রোধ, যৌতুক নিরোধ আইন বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসিম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান, সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস ও হাফিজুর রহমান।