তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সমাজের সচেতনতা বৃদ্ধি ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার সচেতন শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া এলাকার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম আবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রউফ ইমন, কুষ্টিয়া সরকারি কলেজের আবির হামজা, স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালেক মাসুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ইশতিহাক জয়, একই বিশ্ববিদ্যালয়ের রাহুল মাহমুদ তুহিন প্রমুখ।