সাহাজুল সাজু :
কুষ্টিয়ার সাংবাদিক জগতের দিকপাল,সমাজ সেবক ও দৈনিক ইস্পাত পত্রিকায় সম্পাদক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনী এতিমখানায় দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে গাংনী এতিমখানায় স্বল্প পরিসরে দােয়া মাহফিলের আয়ােজন করে মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর পরিবার ও আত্মীয়-স্বজনরা। উল্লেখ্য, ২০২০ ইং সালের ২৫ জুলাই শনিবার সন্ধা সাড়ে ৬টায় সাংবাদিক ওয়ালিউর বারী চৌধুরী তাঁর কুষ্টিয়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত মারা যান।
ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত তৎকালীন জনপ্রিয় পত্রিকা দৈনিক স্পাত পত্রিকার সম্পাদক। তিনি মৃত্যুর আগ পযর্ন্ত সাংবাদিকতার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কাজ করে গিয়েছিলেন।