গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে সাপের কামড়ে নাজেরা খাতুন (৩৫) নামের এক গর্ভবতি নারীর মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী নাজেরা আড়পাড়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা ও বাজার মসজিদের মোয়াজ্জিন খলিল হোসেনের স্ত্রী। সোমবার ভোররাতে নাজেরা মারা যান।
স্থানীয়রা জানান নাজেরা রবিবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দিলে,চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।