গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য, ব্রিটিশ সেনাবাহিনীর দ্বিতীয় বাঙালী অফিসার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণপরিষদ সদস্য এবং হোগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজি ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম নুরুল হকের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ফুল দিয়ে মরহুম নুরুল হকের সমাধিতে তার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানাে হয়। পরে মরহুমের নিজ গ্রাম গাংনী উপজেলার মহাম্মদপুরে আলােচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুমের ছেলে ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এএসএম নাজমুল হক সাগর।
এসময় মরহুমের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সবশেষে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়