গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠ পাড়ায় সেচ পাম্পের বেল্টের আঘাতে আহার আলী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আহার গাংনী মাঠপাড়ার আজিবার রহমানের ছেলে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির নিকট একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আহার আলী তার বাড়ির পাশে একটি সেচ পাম্পের পানি দিয়ে গােসল করছিলেন। গােসল করার সময় পা পিচ্ছিয়ে সে পাম্পের বেল্টের উপর পড়লে, গুরুতর ভাবে আহত হয়।
এ সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।