গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সাথী খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্কুল ছাত্রী সাথী গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের কামরুজ্জামানের মেয়ে ও মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
সাথীর চাচা মতিয়ার রহমান জানান, সাথে দীর্ঘদিন যাবত মানসিক রােগে ভূগছিল। ডাক্তার ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিয়েও কোন উন্নতি হয়নি। দিন দিন সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। শুক্রবার দুপুরে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।