গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাপাড়ায় শ্রাবনী আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। স্কুল ছাত্রী শ্রাবনী ওই পাড়ার মিনারুল ইসলামের মেয়ে এবং গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
রবিবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শ্রাবনী। স্থানীয়রা জানান, রবিবার বিকেলে শ্রাবনী নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল৷ এসময় পরিবারের লােকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য নেয়। কিছুক্ষণ পর মারা যান। কি কারণে শ্রাবনী আত্মহত্যা করেছেন,তা কেউ বলতে পারছেনা।