মেহেরপুর নিউজ, ০৩ অক্টোবর:
মেহেরপুরের গাংনীতে প্রিয়া খাতুন (১০) নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ভাই বোনের মধ্যে মান অভিমান থেকে এ মর্মামত ঘটনা ঘটে থাকতে পারে।
সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বালিয়াঘাট এলাকার ভোলারদাড় গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রিয়া খাতুন ভোলারদাড় গ্রামের মৃত মজিরুদ্দীনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রিয়া খাতুন তার ভাইয়ের উপর অভিমান করে গলায় রশি বেঁধে আত্মহত্যা করতে পারে। প্রিয়া খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে, ১০ বছর বয়সী প্রিয়া খাতুনকে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।