গাংনী প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হােসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন (খ অঞ্চল) আওয়ামী লীগের সভাপতি মহাম্মদ আলহামদু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর -২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যেই তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। সেই সাথে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। পাকুড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইয়াছিন রেজা,জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
এসময় বক্তব্য রাখেন প্রভাষক সালাহউদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, শ্রমিক লীগ নেতা কমরেড আব্দুস সাত্তার, ধানখোলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন,স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী মহাম্মদ নুরুল ইসলাম, সৈনিকলীগ নেতা জাহাঙ্গীর হােসেন টিটু, স্থানীয় আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম, ধানখোলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, কৃষকলীগের স্থানীয় নেতা শুকুর আলী, আওয়ামী লীগ নেতা বরকত আলী, আওয়ামী লীগ নেতা খোকন আলী,কাবরান আলী, ধানখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম, হারুন রশীদ প্রমুখ।