গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ভাতিজার সাথে চাচির প্রেম। অবশেষে বিয়ে করার পর স্বামীর স্বীকৃতির দাবিতে ২ সন্তানের জননী চাচি ফরিদা খাতুন (৩৮) ভাতিজা শাহিন আলীর বাড়িতে অনশনে বসেছেন। ভাতিজা শাহীন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজলের ছেলে।
ফরিদা একই গ্রামের প্রবাস ফেরত ওয়াসিম আলীর সাবেক স্ত্রী। বৃহস্পতিবার রাত থেকে ফরিদা তার প্রেমিক শাহীনের বাড়িতে অনশন শুরু করেছেন। স্থানীয়রা জানান, গত সাড়ে তিন বছর আগে ওয়াসিম কর্মের তাগিদে প্রবাসে যান। এ সুযােগে ওয়াসিমের বড় ভাইয়ের ছেলে শাহীন ও ফরিদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের পরকীয়ার কারণে এর আগে গ্রাম্য সালিসও বসেছিল। তারপরও তাদের প্রেম বিচ্ছিন্ন হয়নি।
অনশনকারি ফরিদা খাতুন জানান,গত দুই বছর আগের শাহিন আমাকে গােপনে বিয়ে করে। বিয়ের পর থেকে সে আমাকে গােপনে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দেহ ভােগ করে আসছিল। স্বামীর স্বীকৃতির দাবিতে আমি শাহিনের বাড়িতে উঠতে গেলে, তার বাবা ও পরিবারের লোকজন আমাকে হামলা করে। আমি হামলার শিকার হয়েও তার বাড়িতে অবস্থান করছি। যেহেতু শাহীনের সাথে আমার সম্পর্কের কারণে আগের স্বামী আমাকে তালাক দিয়েছে। আমাকে শাহীন স্ত্রীর মর্যাদা না দেয়া পর্যন্ত তার বাড়ি থেকে যাবাে না।
শাহিনের পরিবার জানায়,ফরিদাকে হামলা করা হয়নি৷ তাকে বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে। যেহেতু শাহিন বিশেষ কাজে অন্য এলাকায় রয়েছে। এ ব্যাপারে শাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার মােবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সমাজ সেবক আতাউল হক জানান, দু’পক্ষের সাথে বিষয়টি সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু শাহিন পলাতক থাকায় সম্ভব হয়নি।
কাজীপুর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান,বিষয়টা আমি লোক মুখ থেকে শুনেছি। এখন পর্যন্ত উভয় পক্ষ থেকে কোন অভিযোগ আমার কাছে আসেনি। যদি আসে তাহলে আমি একজন ইউপি সদস্য হিসেবে যতােটুকু করার দরকার সমাধান করার চেষ্টা।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,এখনও কােন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ফরিদা খাতুননের ১৮ ও ২০বছরের দু’টি ছেলে সন্তান রয়েছে। এছাড়াও শাহিনের ১৫ বছরের একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।