মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাস স্ট্যান্ডে একটি মাইক্রোবাসের ধাক্কায় নসিমন থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে ছাতিয়ান গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ডিজিএফআই এর সাবেক মহা পরিচালক মেজর জেনারেল রুমী একটি গাড়ি বহর নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। গাড়ি বহরের একটি মাইক্রোবাস ( যার নং- ঢাকা মেট্রো- ঘ- ১৩-০১১১) বামন্দি বাস স্ট্যান্ডে একটি চলন্ত নসিমনকে ধাক্কা দিলে নসিমনের যাত্রি আশরাফুল ছিটকে মাইক্রো বাসের সামনে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মাইক্রোবাসটি বামন্দি থেকে পালিয়ে আসলেও গাংনী বাজারে মাইক্রোবাস শ্রমিকদের হাতে ধরা পড়ে। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।