মেহেরপুর নিউজ, ০৯ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে রাস্তায় দাড়িয়ে থাকা একটি আলগামনকে অপর একটি আলগামন ধাক্কা দিয়ে দাঁড়িয়ে থাকা আলগামন যাত্রী আনসার আলী আহত হন।
মঙ্গলবার দিবাগত রাতে এঘটনা ঘটে। আনসার আলী জোড়পুকুরিয়া গ্রামের আবু জেলের ছেলে। আহত আনসার আলীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাগেছে আহত আনসার আলী ঘটনার সময় গাংনী থেকে আলগামনযোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে গাংনী জোড়পুকুরিয়ার মাঝামাঝি চোখতোলা নামক স্থানে সেটি বিকল হয়ে রাস্তার পার্শ্বে অবস্থান করে। এসময় একটি দিক থেকে আসা অপর একটি আলগামন দাড়িয়ে থাকা আলগামনটিকে ধাক্কা মারলে আনসার আলী অহত হয়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।