গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে দুটি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন-মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী এলাকা পরিচালক ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন (৫০) এবং উপজেলার জােড়পুকুরিয়া সােনালী ব্যাংকার অফিসার রাসেল আহমেদ (৪০)।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের চেংড়াগাড়া-জােড়পুকুরিয়া গ্রামের মধ্যেবর্তি চােখতােলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, আহত রিয়াজ উদ্দীনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে। এবং রাসেল আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান,রিয়াজ বামন্দীস্থ বাড়ি থেকে মােটরসাইকেলযােগে গাংনী উপজেলা শহরের উদ্দেশ্যে আসছিলেন। রাসেল আহমেদ গাংনী শহরের দিক থেকে জোড়পুকুরিয়া বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা চেংগাড়া-জােড়পুকুরিয়া গ্রামের মধ্যেবর্তি চােখতােলা নামক স্থানে পৌঁছালে, দুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। তাদের মোটরসাইকেল দুটি ভেঙ্গে যায়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।