সাহাজুল সাজু :
সড়ক দুর্ঘটনায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী এলাকা পরিচালক ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক এবং গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন (৫০) নিহত হয়েছেন। নিহত রিয়াজ গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সােমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চােখতােলা নামক স্থানে দুটি মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে রিয়াজসহ দুইজন আহত হয়েছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রিয়াজ সােমবার সকালের দিকে মােটরসাইকেলযােগে নিজ বাড়ি থেকে গাংনী উপজেলা শহরে আসছিলেন। পথেমধ্যে চােখতােলা নামক স্থানে পৌঁছালে,বিপরীত দিক থেকে অপর একটি মােটরসাইকেলের সাথে মুখােমুখি সংঘর্ষ হয়। এসময় রিয়াজ ও অপর মােটরসাইকেল আরােহী জােড়পুকুরিয়া সােনালী ব্যাংকের কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেল (৪৪) আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় রিয়াজের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে ভর্তির একদিন পর তিনি মারা যান।