গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী আহত হয়েছেন। আহত মান্নান গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আদালত আলীর ছেলে। আহত মান্নানকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,মান্নান গাংনী উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মাটিবাহি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে,আহত হন। আহত মান্নানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।