মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
মেহেরপুর- কুষ্টিয়া সড়কের চোখতোলা মাঠে চলন্ত নসিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষকসহ ২ জন আহত হয়েছে। আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হচ্ছেন, গাংনীর বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন (৪৫) ও গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী রেজাউল হক (৪০)।
জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষক শাহাব উদ্দিন ও অফিস সহকারী রেজাইল করিম মোটর সাইকেল যোগে গাংনী থেকে বামুন্দী যাবার পথে চোখতোলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন সামনা সামনি ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পাকা রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। পথচারীরা দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।