গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও বাইসাকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের মৃত রফেজ উদ্দীনের ছেলে মিজানুর রহমান (২৭) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে ইমন মিয়া (১৫)।
শনিবার সন্ধ্যারাতে ভাটপাড়া (ডিসি) ইকোপার্কের অদূরে মােটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখােমুখি সংঘর্ষে আহতের ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।