মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আলিমূল ইসলাম (২২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত। আহত হয়েছে ৫ আলগামন যাত্রী। আহতরা হলেন, বাওট গ্রামের সাহাবুল ইসলামের ছেলে শামিম রেজা (১৭), নিহত আলিমূল ইসলামের বড় ভাই আসাদুজ্জামান (২৬), মটমুড়া গ্রামের কাপড় ব্যবসায়ী ফরিদ হোসেন (২৮) ও হবিবুর রহমান (২৫)। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আলিমূল ইসলাম গাংনী উপজেলার বাওট গ্রামের পীরজাদা ফজলুল করীমের ছেলে।
জানা যায়,আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর বাজার থেকে কাপড় বিক্রি করে গ্রামে ফিরছিলেন গাংনী উপজেলার বাওট গ্রামের পীরজাদা ফজলুল করীমের ছেলে কাপড় ব্যবসায়ী আলিমূল ইসলাম । তিনি মেহেরপুর –কুষ্টিয়া সড়কের মালশাদহ এলাকায় পৌছালে আলগামন ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে সে মারা যায় ।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শামীম রেজা মেহেরপুর নিউজকে বলেন, পাশাপাশি দু’টি আলগামন ওভারটেকিং করতে গিয়ে একটি আলগামন উল্টে গেলে ঘটনাস্থলেই আলিমূল ইসলাম নিহত হয়।
গাংনী থানার ওসি মাছুদুল আলম সড়ক দূর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।