গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শফিকুল হজ্জ এন্ড উমরা ট্রাভেলস এর উদ্যােগে হজ্জ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সােমবার সকালে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল হজ্জ এন্ড উমরা ট্রাভেলস এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন তা্কওয়া হজ্জ গ্রুপ বাংলাদেশ এর স্বত্বাধিকারী হাজী সৈয়দ মােহাম্মদ মুরছালিন।
গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক হাজী মোহাম্মদ সােহেল রানা রােকন এর সঞ্চালনায়-অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাংনী সােনালী ব্যাংকের সাবেক ম্যানেজার হাজী মোহাম্মদ আনােয়ার হােসেন। এসময় বক্তব্য রাখেন হাজী মােহাম্মদ আবুল কাশেম,হাজী মােহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গাংনীর ধানখােলা ইউনিয়ন পরিষদের সচিব হাজী মোহাম্মদ রফিকুল ইসলামসহ অনান্য হাজীবৃন্দ।