মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জানুয়ারী:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি আব্দুল আলীম হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী চরমপন্থি তাছিরুল ইসলাম (৪৫) কে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) আটক করেছে। তাছিরুল ইসলাম বামুন্দী পশ্চিমপাড়ার মৃত আবু তালেবের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্সসহ বামুন্দী গ্রামে আজ বিকাল ৫ টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক তাছিরুল আলীম হত্যা মামলার এজাহার ভুক্ত ২৫ নং আসামী বলে র্যাব জানায়।
উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, আটক তাছিরুলের নামে বামুন্দীর আব্দুল আলীম হত্যা মামলা সহ একাধিক চুরি,ডাকাতী,বোমাবাজির মামলা রয়েছে। এছাড়া তাছিরুল ১৯৯৪ সালে তৎকালিন সময়ে গাংনী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান কে জবাই করে হত্যা প্রচেষ্টার মামলা ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
র্যাব কর্মকর্তা আরো জানান,সে চরমপন্থি সংগঠণ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি লাল পতাকার সক্রীয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।