গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের এসকে ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের তার চুরির সময় আইয়ুব আলী (৬৫) নামের একজনকে হাতে-নাতে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আটককৃত আইয়ুব আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। আটকের পর তাকে গাংনী থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।