মেহেরপুর নিউজ,২০ সেপ্টেম্বর:
ডাকাতির প্রস্তুতিকালে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রাম থেকে ৪ টি হাতবোমা ও ৫ টি দেশীয় অস্ত্রসহ মহিবুর রহমান (২৫) নামের এক ডাকাত সর্দার কে আটক করেছে র্যাব।
শনিবার রাত ১০ টার দিকে ডাকাতির প্রস্তুতি কালে উপজেলার কসবা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পয়ে তার মহিবুরের সহযোগীরা পালিয়ে যায়।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার উৎপল রায় জানান, কসবা গ্রামের আওলাদ হোসেনের ছেলে মহিবুল ইসলাস সহ তার কয়েকজন সহযোগী ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কসবা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ টি হাতবোমা ,২টি রামদা ও ৩ টা হাসুয়া উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মহিবুরের নামে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হবে।