গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে অভিমানে সুম্পা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী পারপিক পানে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে ২ মাস চিকিৎসা নেয়ার পর অবশেষে মারা গেছে।
স্কুল ছাত্রী সুম্পা সহড়াতলা গ্রামের মধ্যেপাড়ার হাবুল আলীর মেয়ে। এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় যুবক মনিরুল ইসলাম জানান,গত ২ মাস আগে সুম্পা পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যদের উপর অভিমানে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া, রাজশাহী এবং ঢাকায় নেয়া হয়। দীর্ঘ ২ মাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা পর অবশেষে রবিবার মারা যায়।