গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে গাংনী উপজেলার বামন্দীতে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বামন্দী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম। এ সময় মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যারা হেযবুত তওহীদের মান ক্ষুন্ন করে আসছে।
তাদের আইনের আওতায় আনতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। ধর্মকে নিজেদের স্বার্থ সিদ্ধীর হাতিয়ার হিসেবে ব্যবহার করে হেযবুত তওহীদের বিরুদ্ধে যারা অপপ্রচার ছড়াচ্ছে। তাদের বেশ কিছু প্রমাণ তুলে ধরেন তিনি। হােসাইন মােহাম্মদ সেলিম আরাে বলেন,সাংবাদিক জাতির বিবেক। সাধারণ মানুষ বিশ্বকে সাংবাদিকদের চোখে দেখে। তাই প্রকৃত সত্য তুলে ধরার আহ্বানও জানান তিনি। এ সময় মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।