মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:
মেহেরপুরের গাংনী বাজার বাস স্ট্যান্ড থেকে ১২০ কেজি জিরাসহ জহুরুল ইসলাম (২৫) নামের এক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে গাংনী থানা পুলিশের এস আই মনির ও সঙ্গিয় ফোর্স তাকে আটক করে। ভারতীয় জিরা সন্দেহে তাকে আটক করলেও আটক জহুরুল ইসলাম জানান, এ জিরা বাংলাদেশী ও মেহেরপুর থেকে এগুলো ক্রয় করা হয়েছে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ভারতীয় জিরা নিয়ে একজন ব্যবসায়ি গাংনী বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির ও সঙ্গিয় ফোর্স জহুরুল ইসলাম নামের ওই ব্যবসায়িকে আটক করে। জহুরুল কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। জব্দকৃত জিরার মুল্য আনুমানিক ২৪হাজার টাকা বলেও জানান ওসি রিয়াজুল ইসলাম।
এদিকে আটক জহুরুল ইসলাম জানান, তিনি মেহেরপুরের এনামুল স্টোর থেকে ২৪হাজার ৩শ’টাকায় জিরাগুলো কিনেছেন। দোকানের রশিদ দেখানোর পরেও পুলিশ তাকে আটক করেছে।