গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি এলাকা কাজীপুর-পীরতলা সড়ক থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের দু’জনের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্র জানায়।
আটককৃতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের পূর্বপাড়ার মৃত সজিবুল ইসলাম ওরফে পিন্টুর ছেলে সোহেল রানা ওরফে রনি (২৪) ও একই গ্রামের মোলাম আলীর ছেলে রুবেল আলী (২৩)।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে জেলা ডিবি পুলিশের একটিদল কাজীপুর-পীরতলা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা ডিবির এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী,পিপিএম
এসময় উপস্থিত ছিলেন এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস।
মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী জানান আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।