মেহেরপুর নিউজ,২৮ জানুয়ারী:
মেহেরপুরের গাংনীতে শিক্ষা, স্বাস্থ্য ও জনউন্নয়ন মুলক কাজের অংশ হিসেবে এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাস ব্যাপী প্রশিক্ষন শেষে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী পাইলট বালিকা বিদ্যালয় হলরুমে বে-সরকারী সংস্থা আরআরএফ এ সেলাই মেশিন বিতরণ করে।
আরআরএফের ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী নব নির্বাচিত পৌর মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডার। এসময় গাংনী পৌর কাউন্সিলর বৃন্দ, স্থানীয় ব্যাক্তিবর্গ ও আরআরএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকার ২৫ জন অসহার ও দরিদ্র্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।