গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে ২কেজি গাঁজাসহ ২মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা।
রবিবার দুপুর ২টার দিকে জেলার গাংনী পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের মতৃ আজিম বকসের ছেলে ইন্তাজুল ইসলাম (৪৬) ও সাহারবাটী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল গাংনী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আরাফ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় দুই কেজি গাঁজাসহ ইন্তাজুল ইসলাম ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।