সাহাজুল সাজু :
২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশাের অঞ্চল কৃষি উন্নয়ন (১ম সংশােধিত) এর আওতায় ডাল,তেল ও মসলা জাতীয় ফসলের আধুনিক জাত পরিচিতি,উৎপাদন, প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনার উপর মেহেরপুরের গাংনীতে ৩দিনের এক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এর উদ্বােধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে-সেলিম রেজা ও রবিউল ইসলাম।