মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের কালিতলা পাড়া বালিকা বিদ্যালয়ের পিছন থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এ ফেন্সিডিল উদ্ধার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিে অভিযান চালায়। অভিযানের কথা টের পেয়ে আসামী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় বস্তার ভিতর থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
# গাংনী অফিস #