তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ঈমাম ইলিয়াস হোসেন। সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক। প্রধান আলোচক ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী থানা পুলিশের এস আই হাবিবুর রহমান, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমিতি এবং নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কে ক্রেষ্ট প্রদান করা হয়