মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের শ্যামলী টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ নাসিম আহম্মেদ ওরফে রোকন (২৪) কে আটক করেছে গাংনী থানা পুলিশ।
আটক ফেনসিডিল ব্যাবসয়ী রোকন গাংনী উপজেলার বামুন্দী বাজারের কলেজ এলাকার আব্দুর রহমানের ছেলে।
গাংনী থানার উপপরিদর্শক ফার“কুল ইসলাম সংগীয় ফোর্সসহ রবিবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে গাংনী শহরের বাস স্ট্যান্ডে শ্যামলী টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে ব্যাগের মধ্যে থেকে বিশেষভাবে জড়ানো ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন।
উপপরিদর্শক ফারুকুল ইসলাম জানান, শ্যামলী বাসে করে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। আটক রোকনকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে মেহেরপুর কোর্টে চালানের প্রস্তুতি চলছে।