তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর মাঠে পূর্ব শত্রুতার জেরে লাউ ও পেঁয়াজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় তারা এই ফসল কেটেছে বলে ধারণা ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা হলো আকুবপুর গ্রামের আতাহার মণ্ডলের ছেলে ইয়ার আলী ১০ কাঠা জমির লাউ ক্ষেত, মৃত সাদিমান আলি ছেলে আয়নাল হকের ১০ কাঠা পেঁয়াজ ও আব্দুল মান্নানের ছেলে ওয়াসিম এর ০৫ কাঠা জমির পেঁয়াজ কর্তন করে দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু জানান, আকুবপুর মাঠে ক্ষেত কেটে নষ্ট করার ঘটনা ইদানিং ঘটছে।
তবে কোনো তৃতীয় পক্ষ হয়তো এ ধরনের হীনকাজ করে পক্ষদ্বয়ের ভেতর দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে। সুখের এই ক্ষেত কেটে দেয়ার কারণে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা। গাংনী থানার ওসি ওবায়দুর রহমান জানান বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশ মাঠে রয়েছে।