গাংনী প্রতিনিধি :
উন্নয়নের অগ্রযাত্রা, অপ্রতিরােধ্য বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শালদহ-বেড় ও আনন্দবাস গ্রামের যৌথ উদ্যােগে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) ও সাবেক ছাত্রনেতা শামীম হােসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এডভােকেট রাশিদুল হক জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযােদ্ধা নুরুজ্জামান লাল্টু,মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান। সেকেন্দার আলী মাস্টারের পরিচালনায়-অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার কাউন্সিলর রাশিদুল ইসলাম খােকন,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রতন,জােবান আলী মেম্বর,আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম গাড্ডু,ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম মােহন,সমাজ সেবক জমিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।