মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে পরিত্যক্ষ অবস্থায় ২টি ও মড়কা ব্রীজের নিচ থেকে ১ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ককটেল ৩টি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডাযেরী হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকালে গাংনীর আড়পাড়া গ্রামের ওষুধের দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে দোকানের মালিক আশরাফুল আলম সোনা ওরফে ঠান্ডু গাংনী থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে এবং ২টি ককটেল বোমা উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়। তবে বোমা রাখার দায়ে আটক করতে পারেনি পুলিশ।
দোকানের মালিক জানান,সন্ত্রাসীরা কয়েক দিন ধরে আমার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী করে আসছিল। আমি রবিবার রাত ১১টার সময় দোকান বন্ধ করে বাড়িতে যায়। আজ সকালে দোকান খোলার আগেই পথচারী দোকানের সামনে বোমা দেখে আমাকে খবর দেন।
অপর দিকে রোববার রাতে একই উপজেলার মড়কা বাজারের পাশে একটি ব্রীজের নিচ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ১ টি বোমা উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ওসি মাছুদুল আলম বোমা উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।