মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন:
রাজনৈতিক অস্থিতিশীলতা দেশবাশির উন্নয়নে বাধাগ্রস্থ করে। মানুষকে করে নানা ভাবে বঞ্চিত। সেহেতু উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তন হওয়া প্রয়োজন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথাগুলো বলেন গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম।
বিশ্বের ৬টি দেশে স্থানীয় সরকার বিষয়ক সেমিনার শেষে দেশে ফিরে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার বর্ননা কালে এদেশের উন্নয়নের ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে অবহিত করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পর গাংনীবাসির উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। তন্মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন শিক্ষা বিষয়ে। তবে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নিয়োগ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছেন। আগামীতে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো জাতীয় করণের চেষ্টা করবেন বলে তিনি জানান। কৃষি বিষয়ে সাধারণ মানুষের চাহিদাকে মুল্যায়ন করে কৃষি কর্মকর্তাদেরকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে মানুষের কলহ বিবাদ দুর করে শান্তি আনয়নের ক্ষেত্রে উপজেলা পরিষদ ব্যাপক প্রশংসিত হয়েছে। স্বাস্থ্য বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তেমন কোন পরিবর্তন না হলেও গ্রামীণ স্বাস্থ্য সেবার বিষয়ে পদক্ষেপ নেয়া হয়।
তিনি আরো জানান, গাংনী অঞ্চলে অগ্নকাণ্ডের ঘটনা বেশী ঘটে। এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে ইতোমধ্যে ফায়ার স্টেশন স্থাপনের জন্য স্থান নির্বাচন ও জমি অধিগ্রহনের বিষয়ে মন্ত্রনালয়কে চিঠি দেয়া হয়েছে। গাংনীবাসীর জন্য উপজেলা পরিষদ কাজ করছে এবং আগামীতেও জনগনের উন্নয়নের জন্য কাজ করে যাবে। সেক্ষেত্রে সবাইকে আন্তরীক হওয়ার আহবান জানান।
মত বিনিময় কালে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, সাংবাদিক মজনুর রহমান আকাশ, জুলফিকার আলী কানন, ফারুক হোসেন, এম এ লিংকন, নাজমুল হোসেন, আল আমিন,রাহিবুল ইসলাম প্রমুখ।