গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার এইচ,এম,এইচ,ভি (হিন্দা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যােগে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
করােনা ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষে শনিবার সকালের দিকে এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।