মেহেরপুর নিউজ:
গাংনী থেকে আমার এমপি ডটকম এর অ্যাম্বাসেডর হলেন সবুজ আহমেদ ‘আমার এমপি ডটকম’ এ বাংলাদেশ জাতীয় সংসদের ৭৪ নং মেহেরপুর-২ (গাংনী) আসনের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন সবুজ আহমেদ।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ সাহিদুজ্জামান খোকন এমপি মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য ও গাংনী উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের দপ্তর সম্পাদক সবুজ আহমেদকে তার সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করার উপযুক্ত বলে সুপারিশ করেন।
মহেশপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী সবুজ আহমেদ কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র। আমার এমপি ডট কম এর মাধ্যমে সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত থাকবেন তিনি। গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান দিবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।
উল্লেখ্য, অ্যাম্বাসেডররা জনগণের বিভিন্ন বিষয় অবহিত করবেন সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যকে।
আমার এমপি ডট কমের (www.amarmp.com) সাইটে গিয়ে নির্বাচনী আসনের সাধারণ নাগরিক বা দেশের যেকোন নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েভসাইটে গিয়ে ইচ্ছুক যে কেউ চাইলে এমপিকে প্রশ্ন করতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্নকারীর উত্তর দিতে সাহায্য করবেন আমার এমপি ডট কম এর একজন অ্যাম্বাসেডর।