গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে শ্রী শ্রী তারক বক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক হরেন্দ্রনাথ দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা পূজ্য উদযাপন পরিষদের সদস্য সচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড.অশােক চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ অতুল চন্দ্র,হিন্দু সম্প্রদায়ের নেতা সুশান্ত বিশ্বাস, সরজিৎ বিশ্বাস,বিকাশ চন্দ্র। এসময় বক্তব্য রাখেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।