সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর) মিজানুর রহমান ওরফে শুকুর মীর (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি কসবা গ্রামের বাসিন্দা। শুকুর মীর ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ছিলেন।
রবিবার সকালের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায় শুকুর মীর ২ সপ্তাহ যাবত সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা না করে বাড়িতে বসে সর্দি-জ্বরের চিকিৎসা নিয়ে আসছিলেন। রবিবার সকালে করােনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান।
তার মৃত্যুতে শােক প্রকাশ করেছেন ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান,সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রবীণ নেতা সরােয়ার হােসেন,সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাবান,সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলী আজগর,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােমানুল হকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।